Breaking News
Home / TRENDING / জন্মাষ্টমীতে রাজ্য জুড়ে এক হাজার মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ

জন্মাষ্টমীতে রাজ্য জুড়ে এক হাজার মিছিল করবে বিশ্ব হিন্দু পরিষদ

জয় ঘোষ

হিন্দু ভোটব্যাঙ্ক নিজেদের দখলে রাখতে জন্মাষ্টমীতে রাজ্য জুড়ে এক হাজার শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নিল ‌বিশ্ব হিন্দু পরিষদ। মূলত, লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ১৮টি আসন জয়লাভের ক্ষেত্রে একটা বড় অংশের হিন্দু ভোটার বিজেপিকে ভোট দিয়েছে। ফলস্বরূপ বাংলায় ২ থেকে এক ধাক্কায় ১৮ টি আসন পেয়েছে বিজেপি। সেই ভোটব্যাঙ্ক অটুট রাখতেই বাংলায় জন্মাষ্টমী উপলক্ষ্যেকে সামনে রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষের মন জয় করতে চাইছে ভিএইচপি। উত্তর কলকাতা ২৫টি, দক্ষিণ কলকাতায় ৩৫টি, উত্তর ২৪ পরগনায় ৫০টি, বাঁকুড়ায় ৫টি, পুরুলিয়ায় ৩৫টি, হাওড়ায়‌ ২২টি, হুগলিতে ৫১টি বড় শোভাযাত্রা বের হবে বলে জানা গিয়েছে।

আগামী ২৩, ২৪ ও ২৫ আগস্ট ৩ দিন ব্যাপী বিশেষ জন্মাষ্টমী পালন করবে ভিএইচপি। ওই তিনদিন ধরে ছোট- বড়- মাঝারি বিশেষ বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। প্রতি বছরই ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি রাজ্য জুড়ে পালন করে ভিএইচপি। গতবার রাজ্য জুড়ে মাত্র ৩৫০-৭০০ টি জায়গায় জন্মাষ্ঠমী পালন হয়েছিল। এবার তা দ্বিগুন হচ্ছে। এবার জন্মাষ্টমী পালন হবে প্রায় ১৪০০টি জায়গায়। বিশ্বহিন্দু পরিষদের সর্বভারতীয় সহ সম্পাদক শচীন্দ্রনাথ সিং বলেন, ” রাজ্যের প্রতিটি কোনায় কোনায় বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বিশেষ ভাবে জন্মাষ্ঠমী পালন করবে। পূজাপাঠ, শ্রীকৃষ্ণের উপর সেমিনার, শ্রীকৃষ্ণের গান সবই এই শোভাযাত্রায় পালিত হবে। শোভাযাত্রা করার জন্য কলকাতা পুলিশের থেকে অনুমতি চেয়ে আবেদন করা হবে। বাংলায় হিন্দুরা এবার প্রমাণ করে দেবে তারাদের উপর আঘাত আনা চেষ্টা করা হলে সকল হিন্দুরা রাস্তায় নামবেন।”

রাজ্য ভিএইচপির মিডিয়া কনভেনর সৌরিশ মুখোপাধ্যায় বলেন, ” বাংলায় আমরা এক হাজারের বেশি জায়গায় জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করছি। অনুষ্ঠানের তালিকাও প্রায় তৈরি হয়ে গিয়েছে। সব জেলা থেকেই আলাদা আলাদা তালিকা তৈরি হচ্ছে। জন্মাষ্টমী পালনের জন্য আমাদের সব জেলায় প্রস্তুতি চলছে।” এর আগে রাম নবমী নিয়েও রাজ্যে বড়সড় কর্মসূচি নিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *