ওয়েব ডেক্সঃ
বুধবার ফের আপত্তিজনক মন্তব্য করায় জেএনইউ-র প্রাক্তন ছাত্র ইউনিয়নের সভাপতি কানহাইয়া কুমারের বিরুদ্ধে আদালতে মামলা করল বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে আপত্তিজনক মন্তব্য করায় এই মামলাটি করেন বিজেপির সংখ্যালঘু সেলের স্টেট ভাইস প্রেসিডেন্ট টিটু ভাদবল।
ভাদবল, কানহাইয়ার নামে অভিযোগ করেন, তিনি অঞ্জুমান ইসলামিয়া হলে হিংসাত্মক কথা বলেছেন। যা ইসলাম ধর্ম বিরোধী। তিনি আদালতের ম্যাজিস্ট্রেট এর কাছে মামলাটি করেন এবং যাতে দ্রুত শুনানি হয় তার আবেদনও করেন। আসন্ন লোকসভা নির্বাচনে প্রাক্তন ছাত্রনেতা বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে সিপিআইএর টিকিটে প্রাথী হবে বলে জানা যায়।
প্রসঙ্গত, প্রাক্তন বামপন্থী এই ছাত্রনেতা তিন বছর আগে জেএনইউ ক্যাম্পাসে ভারত বিরোধী স্লোগান তুলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news