Breaking News
Home / TRENDING / আদালতের নির্দেশে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন মেহবুবা কন্যা ইলতিজা

আদালতের নির্দেশে মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন মেহবুবা কন্যা ইলতিজা

ওয়েব ডেস্কঃ

 

মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তণ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা জাভেদ। বৃহস্পতিবার সুপ্রীম কোর্ট ইলতিজাকে মেহবুবা মুফতির সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছে। 

 

বুধবার ইলতিজা মেহবুবার সঙ্গে দেখা করার জন্য সুপ্রীম কোর্টে আর্জি জানায়। তিনি বলেন, “আমি গত এক মাস ধরে আমার মায়ের সঙ্গে দেখা করতে পারছি না। আমার মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে দেখা করতে চাই। আদালত আমাকে অনুমতি দিক।” তাঁর আইনজীবী আকার্স কামরা বলেন, যেভাবে ২৮ আগস্ট সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তাঁর দলের কর্মীর শারীরিক অবস্থার খোঁজ নেওয়ার জন্য সর্বোচ্চ আদালতের  অনুমতি পেয়েছে। সেই একই মর্মে আমরাও আবেদন করেছি। 

 

এর আগে আগস্টে ইলতিজা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখে জিজ্ঞাসা করেছিলেন, কেন তাঁর মাকে গৃহবন্দি করে রাখা হয়েছে? কোন আইনে একজন ভারতীয় এভাবে নাগরিককে গৃহবন্দি করে রাখা হবে?

 

প্রসঙ্গত, কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা তুলে নেওয়ার আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল মেহবুবা মুফতি, ওমর আব্দুল্লা, ফারুক আব্দুল্লার মতো নেতাদের। যাঁরা বিভিন্ন সময় রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে এবং উপত্যকায় অশান্তি জিইয়ে রেখেছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *