Breaking News
Home / TRENDING / সফল অঙ্গদান, নজির গড়ল কলকাতা

সফল অঙ্গদান, নজির গড়ল কলকাতা

নিজস্ব সংবাদদাতা:

শহর কলকাতাতে ফের অঙ্গদান। বর্ধমানের মেমারির বাসিন্দা চিন্ময় ঘোষকে গুরুতর আহত অবস্থায় তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দক্ষিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  গতকাল সন্ধ্যায় ব্রেন ডেথ হয় চিন্ময় বাবুর। চিন্ময় ঘোষের অঙ্গ দান করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় পরিবারের তরফ থেকে। সাথে সাথে ওই বেসরকারি হাসপাতালের তরফ থেকে বিভিন্ন সরকারি হাসপাতালে যোগাযোগ করা হয়। গ্রীন করিডোর করে এসএসকেম, মেডিক্যাল কলেজ ও বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় অঙ্গ প্রতিস্থাপন করার জন্য। সেখানে হৃদযন্ত্র, কিডনি, যকৃৎ, ত্বক ও কর্নিয়া দান করা হয়।

বর্ধমানের বাসিন্দা চিন্ময় ঘোষ মারা যাবার পর তাঁর পরিবারের লোকজন ঠিক করেন চিন্ময়ের  অঙ্গের কিডনি, লিভার ও ত্বক দান করবেন। পরিবারের লোকেদের বক্তব্য, যাঁদের এই অঙ্গ প্রতিস্থাপন করা হবে, তাঁদের মধ্যে চিন্ময় ঘোষ বেঁচে থাকবে। ভোর পাঁচটায় তাঁর অঙ্গ হারভেস্ট করার প্রক্রিয়া শুরু হয়েছিল। লিভার ও একটি কিডনি নিয়ে আসা হয় এসএসকেএমে। আরও একটি কিডনি নিয়ে যাওয়া হল বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে গ্রীন করিডোরের মাধ্যমে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *