Breaking News
Home / TRENDING / ফুলবাড়িতে কার্টন কারখানায় আগুন

ফুলবাড়িতে কার্টন কারখানায় আগুন

শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:

শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়িতে একটি কার্টন কারখানা বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ওই কারখানায় আগুন লাগে। দাহ্যবস্তু থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ছড়াতে শুরু করে। শিলিগুড়ি দমকল কেন্দ্র থেকে চারটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।কিন্তু কারখানার ভেতরে প্রচুর পিচ সামগ্রী এবং আঠা মজুত থাকায় দমকল বাহিনীকে ওই আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়। প্রায় সাড়ে তিন- চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এদিন সকাল পর্যন্ত সেখানে ধিক ধিক করে আগুন জ্বলছিল। শিলিগুড়ি দমকল কেন্দ্রের আধিকারিকরা জানিয়েছেন, ওই কারখানা অগ্নি নির্বাপণ সংক্রান্ত ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন, আগুনের তেজ এতটাই ছিল যে সেখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। স্থানীয় বাসিন্দারাই প্রথমে দমকল কেন্দ্রের খবর দেয়। ওই এলাকাটি জনবহুল থাকায় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েক্ষ। যদিও কার্টন কারখানার মালিকের সঙ্গে এদিন সকাল পর্যন্ত কোনওরকম যোগাযোগ করা সম্ভব হয়নি। স্থানীয় পঞ্চায়েত সদস্যও ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে তদারকি করেন। এদিন সকালে ফের দমকলের দু’টি ইঞ্জিন গিয়ে ধিক ধিক করে জ্বলতে থাকা আগুন নেভায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *