নীল বণিক
উত্তরবঙ্গের ঘাসফুল দূর্গে হানা দিতে মালদায় গোপন বৈঠক সারলেন বিজেপি নেতা মুকুল রায়। গৌড়বঙ্গের মাটিতে মালদহ জেলা পরিষদের সদস্য সহ দুই দিনাজপুর ও বালুরঘাটের কয়েকজন তৃণমূলের নেতার সঙ্গে বৈঠক সারেন তিনি। সঙ্গে অবশ্য ছিলেন দলের কেন্দ্রীয় নেতা তথা রাজ্যের সহ পর্যবেক্ষক অরবিন্দ মেনান। বৃহস্পতিবার মালদায় অমিত শাহের জনসভার প্রস্তুুতি দেখতে গিয়েছিলেন মুকুল রায়। সেই সময়েই অরবিন্দ মেনানকে সঙ্গে নিয়ে কাজটি সেরে ফেলেছেন বলে দলীয় সূত্রের খবর। অমিত শাহের মালদা সভার দায়িত্ব রয়েছে মুকুলের কাঁধে। তাই বিজেপি নেতাও চাইছেন সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতেই মমতাকে চাপ দিতে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news