ওয়েব ডেস্কঃ
পরমাণু যুদ্ধে হুমকি দিচ্ছে পাকিস্তান, এদিকে নিজের দেশে খাবারের রুটি জোগাতে ব্যর্থ ইমরান খান। পাকিস্থানে চাল ও গমের দাম আকাশছোঁয়া। এনিয়ে এক মাসের ভেতরে তিনবার গমের দাম বাড়ল পাকিস্তানে। পাকিস্তানী প্রতি কেজি নিম্নমানের আটার দাম হয়েছে ৪৪.৫০ টাকা এবং তার থেকে একটু ভালো আটার দাম হয়েছে ৪৭.৫০ টাকা।
সংবাদসংস্থার খবর, পাকিস্তানে চালের দামও আকাশছোঁয়া। এখন প্রতি কেজি চালের দাম ১৩০.৪৭ টাকায় পৌঁছে গিয়েছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, এবছর এপ্রিল ছাড়া প্রায় প্রতি মাসে পাকিস্তানের প্রধান খাদ্য গমের দাম বেড়েই চলেছে। এখনও পর্যন্ত ১২ টাকা থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে গমের দাম। লাগাতার খাদ্য দ্রব্যের এই মূল্যবৃদ্ধি পাকিস্তান সরকারের ঘুম উড়িয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান গমের দাম কমানোর জন্য আধিকারিকদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছে।
পাকিস্তান ফ্লোর মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ জাভেদ ইউসুফ বলেন, গমের দাম ৪০০০ টাকা প্রতি কুইন্টালে পৌঁছে গিয়েছে। আমি সরকারকে খাদ্য সংকট সমস্যা সমাধানের জন্য আর্জি জানিয়েছি। বর্তমানে সরকার নিজের দেশের মানুষদের পর্যাপ্ত খাদ্য দ্রব্য যোগান দিতে ব্যর্থ। সূত্রের খবর, পাকিস্তানের এই মুহূর্তে মাত্র ১৫ আরব ডলার বিদেশি মুদ্রা রয়েছে। এনিয়ে গত ২২ বছরে ৩০ বার আইএমএফ-এর কাছে ঋণ নিয়ে দেশ চালাচ্ছে পাকিস্তান সরকার।
এর আগে আমরা দেখেছি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর অফিসের বিদ্যুতের বিল দিতে ব্যর্থ হয়েছে সরকার। এই অবস্থায় পাকিস্তান নিজের সমস্যা মেটাতে ব্যর্থ অথচ লাগাতারভাবে ভারতকে যুদ্ধের জন্য হুমকি দিয়ে যাচ্ছে। দু’দিন আগেও ভারতকে চমকানোর জন্য মিসাইল উৎক্ষেপণ করেছে পাকিস্তান। কূটনৈতিক মহলের মতে, ইমরান আসলে যুদ্ধ ঘোষণা করছে না। কারণ সে জানে যুদ্ধ হলে কি হতে পারে। তাই নিজের দেশে মুখ বাঁচাতে লাগাতারভাবে ধমক দিচ্ছে ভারতকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news