নিজস্ব সংবাদদাতা:
আগামি নভেম্বরেই অযোধ্যা থেকে কলোম্বো পর্যন্ত ’রামায়ন যাত্রা’ শুরু করবে ভারতীয় রেল। ১৫ দিনের এই ট্যুর প্যাকেজে দিল্লির সফদরজং স্টেশন থেকে শুরু হবে। এরপর রামের জন্মস্থল অযোধ্যা, হনুমান গড়ী, রামকোট, কনক ভবন মন্দির ঘুরে রেলের রুট রামায়নের গল্পের সূত্র ধরে নন্দীগ্রাম, সীতামাড়ী, জনকপুর, বেনারস, প্রয়াগ হয়ে শ্রীভেঙ্গপুর, চিত্রকূট, নাসিক, হাম্পি হয়ে রামেশ্বরম পৌঁছবে। এইসব জায়গায় স্টেসন থেকে গাড়ি করে তীর্থস্থানে পৌঢছনোর ব্যবস্থা করবে আইআরসিটিসি। এরপর রামেশ্বরম থেকে যাঁরা কলোম্বো পর্যন্ত যেতে চান সেই যাত্রীদের জন্য চেন্নাই থেকে বিমানের ব্যবস্থা করা হবে। এর জন্য আলাদা করে টিকিট করতে হবে। এই রামায়ন ট্যুর প্যাকেজের জন্য ১৫,১২০ টাকা প্রতি ব্যক্তি পিছু খরচ হবে। ট্রেনেই মিল দেওয়া হবে। এই ট্রেনে মোট ৮০০ জন যাত্রী সফর করতে পারবেন। ১৪ নভেম্বর থেকে এই ট্যুর শুরু হবে ।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news