প্রসেনজিৎ ধর:
প্লাস্টিক বর্জন করার বিষয়ে মোদী সরকারকে কটাক্ষ করে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্লাস্টিক বর্জন করা বর্তমানে একটা নীতি হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে নরেন্দ্র মোদীর ট্যুইটারে আমরা দেখলাম, উনি সমুদ্রের পাড় থেকে প্লাস্টিক তুলছেন। একই সময় আজকে প্লাস্টিক ব্যাগে অর্ডার দিচ্ছেন কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের জুট শিল্প নষ্ট হয়ে যাচ্ছে। সেই দিকে নজর দিক মোদী সরকার। জুট শিল্পকে পুনরায় পুনর্দ্ধার করুক। তার জন্য অর্ডার দিক। এখন সেখানে ১০০ শতাংশ অর্ডার হয়েছে।” তিনি আরও বলেন, “এখন কোনো এক লবির চাপে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ২ লক্ষ বেল অর্ডার দিচ্ছে প্লাস্টিক ব্যাগের জন্য। এটা তো দ্বিচারিতা মানুষের সঙ্গে, ভুল বোঝানো হচ্ছে মানুষকে। এরা প্রবোঞ্চক। আমার মনে হয় নিঃসন্দেহে এই বিষয়টা নরেন্দ্র মোদী জানেন। তিনি প্রশ্ন তোলেন, সব জেনেও মোদীজি এরকমভাবে মানুষকে বোকা বানাচ্ছেন কেন?” এক বেল মানে ৫০০টি প্লাস্টিক।
প্লাস্টিক বর্জন নিয়ে কল্যাণ বন্দোপাধ্যায়ের মন্তব্যের পাল্টা জবাব দেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, “আমাদের গাঁধী প্রকল্প সারা দেশ জুড়ে চলছে। পুরোপুরিভাবে প্লাস্টিক বর্জন করার কথা চলছে। লোকসভাতে প্লাস্টিক বর্জন করার কথা বলা হয়েছে। নরেন্দ্র মোদীজি মুখে যে কথা বলেন তা করেন। তৃণমূলের মতো নয় যে মুখে এক কথা আর পিছনে আর এক কথা। মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানাচ্ছেন। প্লাস্টিক বর্জন মানে প্লাস্টিক বর্জন করতে হবে। মানুষের দৈনন্দিন জীবনে অনেক বড়ো ক্ষতি হয়ে যাচ্ছে। আগামীদিনে দূষণের কারণে যেভাবে নানারকম রোগের সৃষ্টি হচ্ছে তার জন্যও প্লাস্টিক বর্জন করতে হবে নিজেদের স্বার্থের জন্য।” এমনকি কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের জুটের বদলে প্লাস্টিক ব্যাগের অর্ডার দেওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করেন বিজেপির এই সাংসদ। তিনি বলেন, “এই নিয়ে মিথ্যে প্রচার চালানো হচ্ছে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news