নিজস্ব প্রতিবেদন:
ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবনতির জন্য ইমরান খানকে কাঠগড়ায় তুলল আমেরিকা। মঙ্গলবার আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়ার কার্যনির্বাহী বিদেশ প্রতিমন্ত্রী এলিস জি বেলস বলেন, ১৯৭২ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে হওয়া সিমলা চুক্তিকে সমর্থন করে আমেরিকা। কিন্তু সীমান্তে লাগাতার জঙ্গি কার্যকলাপ বাড়ানোর ফলে সম্পর্কের অবনতির জন্য দায়ী পাকিস্তান।
এদিন এলিস জানান, দুই দেশের উত্তেজনা কমানোর জন্য আলোচনার প্রয়োজন রয়েছে। ১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে এই দুই দেশের মধ্যে হওয়া সমস্যার সমাধান সম্ভব। ২০০৬-০৭ সালে দুই দেশের মধ্যে সমঝোতার চেষ্টা হয়েছিল। কিন্তু কাশ্মীর সহ আরও কিছু বিষয় সামনে আসায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, ইতিহাসে আমরা বারবার দেখেছি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব হয়েছে। বেলসের মতে, পুনরায় দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার জন্য একে অপরের ওপর বিশ্বাস রাখা জরুরী। কিন্তু পাকিস্তান জঙ্গি কার্যকলাপ বন্ধ না করলে ভারতের পক্ষে তা সম্ভব হবে না।
বেলস উল্লেখ করেন, লস্কর-ই-তৈইবা, জইশ-ই-মহম্মদ এর জঙ্গি সংগঠনকে না আটকালে দুই দেশের মধ্যে শান্তি বজায় থাকবে না। আর এর জন্য পাকিস্তানই দায়ী থাকবে। কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছিলেন, যে কাশ্মীরের বিরুদ্ধে হিংসা করবে সে পাকিস্তানের শত্রু। ইমরানের এই মন্তব্যকে স্বাগত জানান বেলস। তিনি বলেন, এইরকম কথাবার্তায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপন করবে। তবে দুই দেশকেই জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news