ওয়েব ডেস্কঃ
দীর্ঘ রোগ ভোগার পর প্রয়াত হলেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। লম্বা সময় ধরে প্যানক্রিয়াসের ক্যানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৬৩।
গত এক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি। আমেরিকাতেও চিকিৎসা চলেছিল তাঁর। মুম্বই ও দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলেন একাধিক বার। কিন্তু কোনভাবেই সুস্থ করা যাচ্ছিল না গোয়ার সদ্য প্রয়াত মুখ্যমন্ত্রীকে।
গত প্রায় এক বছর ধরে গুরুতর অসুস্থতার কারণে একাধিক বার তাঁর পদে থাকা-না-থাকা নিয়ে জল্পনা ছড়িয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করে টুইট করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নরেন্দ্র মোদি সরকারে বেশ কিছুদিন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন পর্রীকর। তাঁর জমানায় “সার্জিক্যাল স্ট্রাইক” বা রাফাল দুর্নীতি নিয়ে তাঁকে বিরোধী রাজনৈতিক দলগুলির বারবার আক্রমণ করার ঘটনা ভারতীয় রাজনীতিতে নজির হয়ে থাকবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news