ওয়েব ডেস্ক
আইপিএস অফিসার সেজে চাকরির প্রতিশ্রুতি দিয়ে ১লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত রাজ মলহোত্রার সঙ্গে দিল্লির কিরারির একটি জিমে এক মহিলার সঙ্গে আলাপ হয়। রাজ নিজেকে আইপিএস অফিসার হিসেবে পরিচয় দেয়। সে এও বলে যে তার ক্যান্সার হয়েছে তাই ভাল লাগলেও ওই মহিলাকে সে বিয়ে করতে পারবে না। রাজ ওই মহিলার ভবিষ্যত সুরক্ষিত করার জন্য পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। তার বিনিময়ে ১লক্ষ টাকাও চায় সে। টাকা দেওয়ার পরও মহিলার সঙ্গে যোগাযোগ রাখছিল রাজ। কিন্তু কয়েকদিন পর থেকেই ওই মহিলা রাজকে এড়িয়ে যেতে থাকে। তখন একদিন পুলিশের পোশাক পরে এসে ওই মহিলাকে হুমকি দেয় সে। এরপর ওই মহিলা পুলিশে ডায়েরি করলে রাজকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে এর আগেও জালিয়াতির মামলা রয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news