নীল বণিক
বাম-তৃণমূল মহাজোট করে বিজেপিকে পরাস্ত করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার এক সভায় একথা জানান বিজেপি নেতা মুকুল রায়। এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে মুকুল বলেন, মমতা ইন্দ্র কুমার গুজরালকে রোল মডেল করে এক অলীক স্বপ্ন দেখছেন। তৃতীয় ফ্রন্ট তৈরি করে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর কাছেই গিয়েছেন, রাজনৈতিক মঞ্চে তাঁরাই পিছিয়ে পড়েছেন। আর ইতিমধ্যেই বামফ্রন্টে ভাঙন ধরতে শুরু করেছে। এদিনও বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগ দেন ৫০জন সমর্থক। রয়ে যাওয়া পিছনের সারির নেতাদের নিয়ে মমতা কোনও সুবিধাই করতে পারবেন না বলে মন্তব্য করেন মুকুল রায়। পঞ্চায়েত ভোটেই তৃণমূল ও বামেদের ভাঙন চিত্র পরিষ্কার হয়ে যাবে বলে দাবি করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news