Breaking News
Home / TRENDING / কলকাতা পুলিশের জালে ২০.৫ কেজি গাঁজাসহ ধৃত দুই

কলকাতা পুলিশের জালে ২০.৫ কেজি গাঁজাসহ ধৃত দুই

নিজস্ব সংবাদদাতা:

 

২০.৫ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে বাবুঘাট থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা পুলিশের একটি তদন্তকারী দল জানতে পারে, ওড়িশার ভুবনেশ্বর থেকে বাসে করে কলকাতার বাবুঘাটে গাঁজা আনা হচ্ছে। সেইমতো বাবুঘাট বাস স্ট্যান্ডে যায় ওই তদন্তকারী দলটি।

 

বাস বাবুঘাট বাস স্ট্যান্ডে পৌঁছলে তল্লাশি করে দুই ব্যক্তির কাছ থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে ময়দান থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, এই ঘটনায় জুলু রহমান ও শাহ আলম নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের বাড়ি মুর্শিদাবাদে। এর আগেও তারা ভুবনেশ্বর থেকে গাঁজা এনে কলকাতার বিভিন্ন জায়গায় বিক্রি করেছে। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *