প্রসেনজিৎ মাহাতো :
মে মাসে ক্রিকেট বিশ্বকে আলবিদা জানিয়েছিলেন এবিডি বিলিয়ার্স। অবসর। কিন্তু কেন?
কারণ ফাঁস করলেন স্বয়ং এবিডি বিলিয়ার্স। বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট খেললে অনেক সময় প্রচুর চাপ নিতে হয়। সেই চাপ সামলে খেলাটা অনেক সময় টেনশনের হয়। আমরা নিজেরাই নিজেদের ওপর চাপ তৈরি করি। তার ওপর সমর্থকদের চাপ, প্রথম একাদশে টিকিয়ে রাখার চাপ তো রয়েইছে। চাপ মাথায় নিয়ে নিজের সেরাটা সবসময় দেওয়াটা সহজ নয়।’
আরও বলেছেন, বড় ম্যাচে সেঞ্চুরি করার মজাই আলাদা। গোটা গ্যালারি আমার নামে জয়ধ্বনি দেয়। অসাধারণ অনুভূতি। দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে এরকম আর হবে না, এটা ভেবে খারাপ লাগছে। খেলার সময় মমাসের পর মাস আমরা বাইরে থাকতাম। মাসের পর মাস বাড়ির লোকজনদের ছেড়ে থাকাটাও একটা চাপ। পরিবারের সঙ্গে সময় কাটাতে আমার দারুণ লাগে।’
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news