ওয়েব ডেক্সঃ
বুধবার জি-২০ সদস্য দেশগুলোর রাষ্ট্র দূতদের সঙ্গে আলোচনা করেন শীর্ষ স্থানীয় কংগ্রেস নেতারা। এদিন মধ্যাহ্নভোজের ওই আলোচনায় উপস্থিত ছিলেন রাহুল গাঁধী, সোনিয়া গাঁধী ও মনমোহন সিংহ সহ অন্যান্য কংগ্রেস নেতারা।
সূত্রের খবর, ১৫ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার জন্য এটি বাতিল করা হয়েছিল।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ, কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও অন্যান্য বর্ষীয়ান কংগ্রেস নেতারা ভারতের, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাষ্ট্র দূতদের সঙ্গে এই বৈঠকে আলোচনা করেন।
বর্ষীয়ান কংগ্রেস নেতা ও প্রাক্তন মন্ত্রী আনন্দ শর্মা এই বৈঠকে সভাপতিত্ব করেন। তিনি জি-২০ দেশের রাষ্ট্রদূত এবং মিশনের প্রধানদের সঙ্গে কংগ্রেস নেতাদের সমন্বয় সাধন করেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news