নীল বণিক:
প্রশাসন অনুমতি না দিলেও ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা হবেই, বলে জানান বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার হাইকোর্টের সিদ্ধান্তের পর রাজ্যের প্রশাসনকে চ্যালেঞ্জ জানান তিনি। দিলীপ ঘোষ বলেন, আমরা গণতন্ত্র বাঁচাও যাত্রার জন্য অনেক আগেই পুলিশ প্রশাসনকে জানিয়েছি। কিন্তুু রাজ্যের প্রশাসন অগণতান্ত্রিক ভাবে বিজেপির গণতন্ত্র বাঁচাও যাত্রা আটকাতে চাইছে। রাজ্য বিজেপি রাজ্য সরকারের এই অগণতান্ত্রিক আচরন মানবে না বলে জানান দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি পূর্বনির্ধারিত সময়ে মদনমোহন মন্দির থেকে পূজো দিয়েই যাত্রা বার করবে। রাজ্য সরকারের কোনও চক্রান্তের কাছে বিজেপি পিছু হঠবে না বলে জানিয়েছেন দিলীপ ঘোষ। শুক্রবার সকালে রথযাত্রা রাজ্য বিজেপি বার করবে বলে জানান তিনি। গণতন্ত্র বাঁচাবার জন্য আন্দোলনে নেমেছি। তাই শুক্রবার যাত্রা বার করেই গণতন্ত্র উদ্ধার করব বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news