Breaking News
Home / TRENDING / চা বাগানের ঠেক ভাঙল পুলিশ, উদ্ধার ১০ হাজার লিটার চোলাই মদ

চা বাগানের ঠেক ভাঙল পুলিশ, উদ্ধার ১০ হাজার লিটার চোলাই মদ

ওয়েব ডেস্ক:

বেআইনি চোলাইয়ের ভাটি ভাঙতে আগেই জলপাইগুড়িতে অভিযান চালিয়ে চিল প্রশাসন। বুধবার দিনভর রাজগঞ্জের বৈকণ্ঠপুরের জঙ্গল  ও সংলগ্ন শিকারপুর চা বাগানে অভিযান চালায় রাজগঞ্জের বেলাকোবা ফাঁড়ির পুলিশ। সঙ্গে ছিল জলপাইগুড়ি আবগারি দফতরের বিশাল বাহিনী। এদিন ১০ হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে পুলিশ।

উল্লেখ্য, বিষমদ কাণ্ডে নড়েচড়ে বসেছে প্রশাসন। রাজ্য জুড়ে চলছে চোলাইয়ের ঠেক ভাঙার কাজ। সেই সূত্রেই যৌথ অভিযানে স্থানীয় ৪ টি বড়সড় চোলাইয়ের কারখানায় হানা দেয় রাজগঞ্জের বেলাকোবা ফাঁড়ির পুলিশ। মাটি খুঁড়ে, জঙ্গল ও চা বাগানের নালার ভেতরে লুকিয়ে রাখা দশ হাজার লিটারের বেশি চোলাই মদ উদ্ধার করা হয়। মদ নষ্ট করে দিয়েছে আবগারি দফতর। যদিও গ্রেফতার হয়নি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *