Breaking News
Home / TRENDING / কোচবিহারে রথযাত্রায় রাজ্যের না, বিজেপির হলফনামা

কোচবিহারে রথযাত্রায় রাজ্যের না, বিজেপির হলফনামা

নিজস্ব সংবাদদাতা:

৭ই ডিসেম্বর কোচবিহারে রথযাত্রার অনুমতি দিল না রাজ্য সরকার। আজ হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল জানিয়ে দেন বিজেপির রথযাত্রায় কোচবিহার পুলিশ সুপারের আপত্তি থাকায় অনুমতি বাতিল করেছে রাজ্য সরকার। তবে ওইদিন সতর্ক থাকতে চাইছে কোচবিহারের প্রশাসন। তাই আগে থেকেই অতিরিক্ত পুলিশ বাহিনীর আবেদন করা হয়েছে ওপর মহলে। এদিকে, পুলিশ সুপারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে অতিরিক্ত হলফনামা দায়ের করেছে বিজেপি। আজ বেলা ১২ টায় ফের উভয়পক্ষকে আসতে বলেন বিচারপতি। কোচবিহারে কেন রথযাত্রা বাতিল তা বিজেপিকে জানিয়ে ১২টায় আসতে বললেন বিচারপতি।
বাকি দুই জায়গায়, তারাপীঠ ও গঙ্গাসাগরে ‘রথ যাত্রা’র অনুমতি নিয়ে দুপুর ১২ শুনানি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *