চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
প্রবীণ নাগরিকদের জন্য বড় ঘোষণা করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। আজ দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্কের তরফ থেকে টুইট করে জানানো হয়েছে, প্রবীণ নাগরিকদের প্রয়োজন ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে কম সুদে ইনস্ট্যান্ট পার্সোনাল লোন দেওয়ার জন্য স্পেশ্যাল লোন স্কিম শুরু করা হয়েছে। এই স্কিমের মাধ্যমে প্রবীণ মানুষেরা প্রয়োজনে এবং চিকিৎসা সংক্রান্ত খরচে লোন নিতে পারবেন। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল আর্থিক অভাব কাটিয়ে প্রবীণ নাগরিকদের জীবন সুরক্ষিত রাখা।
পাশাপাশি প্রবীণ নাগরিকদের আরও বেশকিছু সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছে ব্যাঙ্কটি। যেমন অবসরের পর প্রবীণ গ্রাহকেরা যেখানে থাকবেন সেখানে তাঁদের একাউন্টে এফডি-তে ০.৫ শতাংশ সুদ ট্রান্সফার করে দেওয়া হবে। এ ছাড়া সমস্ত ট্রান্সফারে ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে, ১৫০০০ টাকা পর্যন্ত অন্য কোনও ব্যাঙ্কের চেক সঙ্গে সঙ্গে ক্রেডিট করে দেওয়া হবে। এমনকি প্রবীণ নাগরিকদের জন্য থাকবে ফ্রি নমিনেশন ফ্যাসিলিটি।
এর আগেও প্রবীণ মানুষদের জন্য একাধিক সুবিধা নিয়ে এসেছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কোভিড-১৯ পরিস্থিতির মধ্যে প্রবীণ নাগরিকদের যাতে ব্যাঙ্কে যেতে না হয় তার জন্য ক্যাশ তোলা, চেকবুক ও পাশবুকের তথ্য মোবাইলে জানানো সহ একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news