চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।
যাবতীয় রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন ধরা পড়া করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা পৌঁছল ৭৪৩। করোনা ভাইরাসের (Coronavirus) আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩৬। শনিবার পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal Govt.) পক্ষ থেকে প্রকাশিত বুলেটিনে এমনটাই বলা হয়েছে। শুক্রবারের বুলেটিন বলা হয়েছিল, ৬৬৯ জন গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন রাজ্যে। তার আগের দিন বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল ৬৪৯। এদিন সব রেকর্ড ভেঙে আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন।
তবে এই বুলেটিনে জানানো হয়েছে, ৫৯৫ জন সুস্থ হয়ে ফেরার পরে রাজ্যে মোট সুস্থ হওয়া করোনা রোগীর সংখ্যাও বেড়ে দাঁড়াল ১৪,১৬৬ জন। এখন রাজ্যে ডিসচার্জ রেট ৬৬.৭২%। বুলেটিনে বলা হয়েছে, মোট ১১,০১৮টি করোনা টেস্ট হয়েছে। সব মিলে এ রাজ্যে টেস্টের সংখ্যাও বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ৩০ হাজার ৭২। প্রতি দশ লক্ষ জনঘনত্বের নিরিখে টেস্টের সংখ্যা ৫৮৯০। ৫১টি ল্যাবে হচ্ছে পরীক্ষা, ৭৯টি হাসপাতালে হচ্ছে চিকিৎসা। সংক্রমণ সবচেয়ে বেশি কলকাতায়, ২৪২। তার পরেই আছে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা, যেখানে ১৬৪ জন এবং ৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন গত ২৪ ঘণ্টায়। তার পরে আছে হাওড়া ও মালদা যেখানে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা যথাক্রমে ৮২ ও ৪০ জন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news