Breaking News
Home / TRENDING / প্রবাসে কারাগারে রঙহীন হোলী নীরব মোদীর

প্রবাসে কারাগারে রঙহীন হোলী নীরব মোদীর

ওয়েব ডেস্ক

একেই বোধহয় বলে, কাল যে রাজা, আজ সে ফকির। হীরে ব্যবসায়ী নীরব মোদীর হোলী কাটল রঙহীনভাবে জেলের ভেতরে। দক্ষিণ পশ্চিম লন্ডনের ‘হার ম্যাজেস্টিজ প্রজন ওয়ান্ডওয়ার্থস’ কারাগারটি এমনিতেই ইংল্যান্ড ও ওয়েলসের সবথেকে ঘিঞ্জি জেল। জানা গিয়েছে, এই জেলের বেশীরভাগ কয়েদিই মাদকাশক্ত এবং মানসিক বিকারগ্রস্থ। এতটাই ভয়ঙ্কর এই কারাগার যে কোনও কয়েদি অসুস্থ হয়ে পড়লেও জেলকর্মীরা একা সেখানে ঢোকার সাহস পাননা। এখানেই নীরব মোদীকে আরও ১জন কয়েদির সঙ্গে শেয়ারিং সেলে রাখা হয়েছে। কারাগারে আলো হাওয়ার ব্যবস্থা, শৌচাগার সবকিছুরই শোচনীয় অবস্থা। নীরবের সঙ্গে আরও ১৪৩০ জন পুরুষ কয়েদী রয়েছে জেলে।

পিএনবি আর্থিক কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হীরে ব্যবসায়ী নীরব মোদী ২৯ শে মার্চ পর্যন্ত এই কারাগারেই থাকবেন। নীরবকে জামিন দেওয়া হলে তিনি আবার পালিয়ে যেতে পারেন জানিয়ে বুধবার নীরব মোদীর জামিনের আর্জি খারিজ করে দেয় লন্ডনের এক আদালত।

২৯ মার্চ নীরব মোদীকে চিফ ম্যাজিস্ট্রেট এমা আরবাথনটের এজলাসে পেশ করা হবে। এমা আরবাথনটের এজলাসেই বিজয় মাল্যর মামলার বিচার হয়েছিল। ২৯ মার্চ এই মামলা শুরু হলে নীরব মোদীর প্রত্যর্পণ মামলায় একধাপ এগিয়ে যাবে ভারত।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *