Breaking News
Home / TRENDING / ভারতের আর্থিক বৃদ্ধি, মোদির সাফল্যকে বিশ্বের স্বীকৃতি, জানুন বিস্তারিত

ভারতের আর্থিক বৃদ্ধি, মোদির সাফল্যকে বিশ্বের স্বীকৃতি, জানুন বিস্তারিত

ওয়েব ডেস্ক:

মোদি সরকারের অর্থনৈতিক সংস্কারের ফলেই গত পাঁচ বছরে দ্রুত গতিতে এগিয়েছে ভারতের অর্থনীতি, জানিয়ে দিল আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা আইএমএফ।

উল্লেখ্য, ইন্টারন্যাশানাল মনেটরি ফান্ডের বা আইএমএফের এই স্বীকৃতি বিশ্বের দরবারে ভারতকে যেমন সম্মানিত করল, তেমনি নির্বাচনী মরসুমে বাড়তি অক্সিজেন যোগাল বিজেপিকেও।

বৃহস্পতিবার ওয়াশিংটনে আইএমএফের তরফে একটি সাংবাদিক সম্মেলন করা হয়। ওই সম্মেলনে ভারতের অর্থনৈতিক অগ্রগতি নিয়ে প্রশ্নের উত্তরে দিল্লির সাফল্যের কথা তুলে ধরেন আইএমএফ কর্তৃপক্ষ।

বিশ্ব বিখ্যাত অর্থনৈতি সংস্থাটির মতে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধি দ্রুত গতিতে এগোচ্ছে। গত পাঁচ বছরে সাত শতাংশ হারে এগিয়েছে ভারতের অর্থনীতি। একাধিক গুরুত্বপূর্ণ আর্থিক সংস্কারও হয়েছে। তবে আরও সংস্কার প্রয়োজন রয়েছে বলেই মনে করে আইএমএফ।

তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য আসেনি এখনও। আগামী মাসে আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক সার্ভে রিপোর্ট প্রকাশিত হবে। সেখানেই ভারতের অর্থনৈতিক অগ্রগতি সম্বন্ধে বিস্তারিত তথ্য জানা যাবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *