ওয়েব ডেস্কঃ
আগেই জারি করা হয়েছিল ১৪৪ ধারা। তার ওপর সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ায় কার্যত স্তব্ধ ছিল জম্মু-কাশ্মীর। অবশেষে আজ ৯ আগস্ট থেকে জম্মু-কাশ্মীরে স্কুল কলেজ ও সরকারী দপ্তর চালু করছে প্রশাসন।
জানা গিয়েছে, সাম্বা সেক্টরের সব স্কুল খুলছে আজ থেকেই। ৮ আগস্ট বৃহস্পতিবার সমস্ত কর্মচারীদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছেন জম্মু-কাশ্মীরের মুখ্য সচিব। জেলা থেকে শুরু করে সচিবালয়ের প্রত্যেক কর্মীকে আজ থেকেই কাজে যোগ দিতে বলা হয়েছে। একই সঙ্গে সবার সুরক্ষার দিকও কড়া হাতে সামলাচ্ছে প্রশাসন। কোনও রকম কোন অশান্তি এড়াতে এখনও সর্বত্র রাখা হয়েছে সেনা।
প্রসঙ্গত, কাশ্মীরে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে বৃহস্পতিবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, কাশ্মীরে শান্তি ফেরানোই মূল লক্ষ্য। সারাদেশের সঙ্গে এবার কাশ্মীর অগ্রগতির দিকে এগিয়ে যাবে। শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান, শিল্প সবকিছুর উন্নতি মাধ্যমে কাশ্মীরবাসীদের জীবনযাত্রা পরিবর্তন ঘটবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news