Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই, লন্ডনে সাংবাদিকদের জানালেন রাহুল

প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন নেই, লন্ডনে সাংবাদিকদের জানালেন রাহুল

নিজস্ব সংবাদদাতা
তাঁর প্রধানমন্ত্রী হওয়ার কোনও ইচ্ছাই নেই, তিনি কেবল দেশের হয়ে আদর্শগত লড়াই লড়ছেন। লন্ডনে সাংবাদিকদের মুখোমুখি সেশনে এমনটাই জানালেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী । তিনি বলেন, ২০১৪ সালের পর থেকে তাঁর মধ্যে এই পরিবর্তন আসে। প্রধানমন্ত্রী পদের জন্য নয়, দেশের আদর্শ রক্ষায় সংগ্রাম করছেন তিনি। রাহুল বলেন আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই ১একের বিরুদ্ধে ১ মানে বিজেপির বিরুদ্ধে বিরোধীদের লড়াই হবে। তিনি বলেন, বিরোধী দলগুলি এবং বিজেপির জোটসঙ্গীরা মনে করছে ভারতীয় ভাবনা ও নীতিকে দমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে । রাহুল গাঁধীর এই ‘ফেস টু ফেস’ কে মোদির ‘মন কী বাতের’ সঙ্গে তুলনা করেছেন অনেকে। তবে লন্ডন স্কুল অফ ইকনমিকসের মতো বিজেপিকে হটানোই মূল লক্ষ্য বলেননি রাহুল । পরিবর্তে ভারতীয় আদর্শ ও নীতিকে রক্ষা করাই মূল লক্ষ্য বলে জানালেন তিনি।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *