Breaking News
Home / TRENDING / মোদির ‘মন কী বাত’এ উঠে এল কেরলের বন্যা, বাজপেয়ী

মোদির ‘মন কী বাত’এ উঠে এল কেরলের বন্যা, বাজপেয়ী

নিজস্ব সংবাদদাতা
‘মন কী বাতে’ মোদির বক্তৃতা জুড়ে ছিল কেরলের ভয়াবহ বন্যা । রবিবার ‘মন কী বাত’ অনুষ্ঠানে মোদি কেরলের বন্যায় মৃতদের আত্মীয়দের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই দুঃসময়ে গোটা দেশ কেরলের পাশে রয়েছে। দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ কেরলের বন্যা দূর্গতদের পাশে দাঁড়িয়েছেন। পাশাপাশি, কেরলের উদ্ধার কাজে নিযুক্ত সেনা ও কম্যান্ডোদের ভূয়সী প্রসংশা করেন প্রধানমন্ত্রী । এছাড়াও রাখি বন্ধন উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রসঙ্গ তুলে বলেন, অনেকেই তাঁকে এবারের ‘ মন কী বাত’এ বাজপেয়ীর সম্পর্কে বলতে বলেছিলেন । অটলজী ভারতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এনেছিলেন। এদিন, এশিয়ান গেমসে বিজয়ীদেও শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *