Breaking News
Home / TRENDING / প্রধানমন্ত্রীর পাগড়ী মাত্র ৫০০ টাকায়, ক্লিক করে জেনে নিন কোথায়?

প্রধানমন্ত্রীর পাগড়ী মাত্র ৫০০ টাকায়, ক্লিক করে জেনে নিন কোথায়?

ওয়েব ডেস্ক

সম্প্রতি যে পাগড়িটা প্রধানমন্ত্রী মোদি পরেছিলেন, তা আপনার পছন্দ? বা সেই রাজস্থানী জহর কোট টা? চিন্তা নেই, এগুলো এখন আপনিও পড়তে পারেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বেশ কয়েকটি পোশাকের নিলামী হতে চলেছে। দিল্লির ন্যাশনআল মিউজিয়াম অফ মডার্ন আর্টসএ প্রদর্শনী করার পর এই পোশাকগুলি নিলাম করা হবে বলে জানা গিয়েছে। নিলামের টাকা গঙ্গা সংরক্ষণের কাজে ব্যবহৃত হবে। এই প্রদর্শনীতে দেওয়ার জন্য মোদি তাঁর ওয়ার্ড্রব থেকে তাঁকে দেওয়া ১৮০০রও বেশী বিশেষ কয়েকটি উপহারকে বেছে নিয়েছেন। এরমধ্যে পাগড়ী, শাল, কোট যেমন রয়েছে, তেমনই রয়েছে তাঁর উপহার পাওয়া কয়েকটি ছবি, মূর্তি ও আরও কিছু জিনিস। প্রথমে দু দিন নিলামের পর জিনিসগুলি ওয়েবসাইটেও বিক্রি করা হবে। আর আশ্চর্যের বিষয় হল, এরমধ্যে বেশীরভাগ জিনিসের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। উল্লেখ্য, ২০১৮র অক্টোবরেও এরকমই একটি নিলামের আয়োজন করেছিল এনজিএমএ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *