Breaking News
Home / TRENDING / ফুলচোর মান্যবর হৃদয়ের বয়স অনন্ত (রবিবারের গদ্য)

ফুলচোর মান্যবর হৃদয়ের বয়স অনন্ত (রবিবারের গদ্য)

শাশ্বত কর:

 

জোর বাঁচা বেঁচে গেছি! এমনিতেই বড় জোর এক বিঘত চওড়া বুক আমার, পাঁজরার হাড় সেই হাফ প্যান্টের সময় থেকে হারমোনিয়ামের রিড, সেই ছোট্ট খাঁচায় এক কামরা ফ্ল্যাটের মধ্যবিত্ত সংসারের মত কাঁকড়া জড়াজড়ি করে মাথা গুঁজে আছেন মান্যবর হৃদয় আর মহামতি ফুসফুস! এমনিতে সে মহাজনেরা শান্তিতেই থাকেন, কিন্তু ঈষৎ বেচাল হলেই হাঁপটান! দু হপ্তা জল না পালটানো ট্রান্সপারেন্ট বয়ামে গোল্ডফিশের মত নাকের ডগা উঁচিয়ে খাবি খেতে হয়। হাঁপের টান জোরালো হলে হিচকি টু হিটকি মায় চোখে অন্ধকার দেখে ঠাস হয়ে পড়া পর্যন্ত যা খুশি হতে পারে! কিন্তু দুঃখের কথা বলি কী আর! বেচালের নমুনা বলতেও সংকোচ হয়! বাজারে ইলিশ সস্তা হল তো পাতে দুটি টুকরো বেশি পড়বেই। ব্যস! অমনি বেচাল! আর সপ্তাহান্তে পাতে খাসি খানিক বেশি উঠল তো বেচাল অবধারিত! মাঝে মাঝে মনে হয়, খাসির মাংসে যেন রোধ বেশি! অপাচ্য বস্তুর স্বাভাবিক নিম্ন প্রবাহে যেন কচি পাঁঠার টেন্ডন অবরোধকারক! আর দিন দুয়েকের বাহ্য অবরোধ হলেই তো বাঙালির জাতীয় রোগ অবধারিত! রোগা শরীরে টিংটিঙে পেট! পেটে উকুন মারা যায়! টোকা দিলে শূন্য কলসের অ্যাম্পলিফায়েড সাউন্ড হয়! হাওয়ার আতিশয্যে প্রাণ আঁইঢাঁই! লোক সমক্ষে আরও সমস্যা! এ বিড়ম্বনা না রাখা যায়, না যায় ছাড়া! পুরো ছুঁচো গেলা দশা!

সম্পূর্ণ গদ্যটি পড়তে নীচের লিঙ্কে ক্লিক করুন।

ফুলচোর মান্যবর হৃদয়ের বয়স অনন্ত (রবিবারের গদ্য)

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *