চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ধর্মীয় প্রথাম এনে ‘গৌরী গনেশ’ পূজা দিয়ে শুরু হল রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান। তিনদিন ধরে প্রথামাফিক রাম মন্দির নির্মাণের ভূমি পূজোর কাজ শুরু হয়েছে অযোধ্যায়। বুধবার ভূমি পুজো ও শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হিন্দু ধর্ম মতে সব পূজার আগে গনেশ পূজা করতে হয়। সেই মতো সোমবার গনেশ পূজা দিয়ে শুরু হয়েছে ভূমি পূজোর কাজ।
এদিন সকাল ৮টায় ১১ জন পুরোহিত মন্ত্রোচ্চারণের মাধ্যমে গণেশ পুজো শুরু করেন। একইসঙ্গে আশেপাশের অন্যান্য মন্দিরে চলে রামে কথা। এ প্রসঙ্গে স্থানীয় মন্দিরের পুরোহিত মহন্ত সত্যেন্দ্র বলেন, অযোধ্যা আজ ত্রেতা যুগে উঠে এসেছে। এই পবিত্র নগরী মন্ত্র, আরতী এবং রামায়ণ কথায় ভরে উঠেছে। এই অনুষ্ঠানটি ভূমি পুজোর মাধ্যমে সমাপ্ত হবে এবং রাম মন্দির নির্মাণের সূচনা হবে।
সন্ত সমিতির মহারাজা কানাইয়া দাস বলেন, “এর চেয়ে বড় শুভ অনুষ্ঠান আর হতে পারে না ভগবান গণেশের আশীর্বাদে মন্দিরটি এখন কোন বাধা ছাড়াই সম্পন্ন হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news