Breaking News
Home / TRENDING / করোনা আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা

করোনা আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর কারোনা আক্রান্ত হলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদদুরাপ্পা। রবিবার নিজেই টুইটারে সে কথা জানান ইয়েদুরাপ্পা। তিনি বলেন, “আমার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। চিকিৎসকদের পরামর্শ মতো আমি হাসপাতলে ভর্তি হয়েছি।”

একই সঙ্গে তিনি জানান, “তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যেন নিজেরা কোয়ারান্টিনে থাকেন।” কিছুদিন ধরেই কর্নাটকের মুখ্যমন্ত্রীর কোভিড উপসর্গ দেখা দিয়েছিল। এরপর তিনি নমুনা পরীক্ষার জন্য পাঠান। রবিবার পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তারপরই তিনি টুইট করে সে কথা জানান। প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী ইয়েদদুরাপ্পা রাজ্যের মন্ত্রীদের নিয়ে একাধিক বৈঠক করেছেন। ফলে অনেক মন্ত্রীকেই এখন কোয়ারান্টিনে যেতে হবে। 

রবিবার নিজের কোভিড আক্রান্তের খবর টুইট করে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। চিকিৎসকদের পরামর্শ মত তিনিও গুরুগাঁওয়ের একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল। 

এদিনই করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে তামিলনাড়ুর রাজ্যপাল বনবিহারীলাল পুরোহিতের। তিনি চিকিৎসকদের পরামর্শ মতো চেন্নাইয়ের রাজভবনে নিজেকে আইসোলেশন রেখেছেন। ওই রাজভবনের আরও তিন কর্মী করোনা আক্রান্ত। অন্যদিকে উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্রদেব সিংহ এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। 

 

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *