Breaking News
Home / TRENDING / রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করল শিবসেনা

রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করল শিবসেনা

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

প্রতিশ্রুতি মতো রাম মন্দির নির্মাণে জন্য ১ কোটি টাকা  দান করল শিবসেনা। রবিবার একথা জানালেন শিবসেনার সাংসদ অনিল দেশাই। 

মার্চ মাসে অযোধ্যা সফরে গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করার কথা জানিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর সেই প্রতিশ্রুতির কথা তুলে ধরে শিবসেনা সংসদ অনিল দেশাই রবিবার বলেন, “অযোধ্যা সফরের সময় উদ্ধব ঠাকরের ঘোষণা মতো রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দান করবে শিবসেনা। এই টাকা শিবসেনার তরফে রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্টের একাউন্টে জমা করা হয়েছে। এবং রাম মন্দির ট্রাস্ট তা নিশ্চিত করেছেন।”

একইসঙ্গে শিবসেনার সংসদ আরও বলেন, দলের তরফ থেকে যে এই টাকা দেওয়া হচ্ছে তা স্বীকার করেছেন রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই। আমি এই কথা বলছি এই কারণে যে ট্রাস্টের মহন্ত নৃত্য গোপাল দাস সম্প্রতি সংবাদমাধ্যমে বলেছেন এই মন্দির নির্মাণে জন্য শিবসেনার কোনও অবদান নেই।

প্রসঙ্গত, মার্চে অযোধ্যা গিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছিলেন, গত দেড় বছরে এটা আমার তৃতীয় সফর অযোধ্যায়। আজ আমি এখানে প্রার্থনা করতে এসেছি। আমি ঘোষণা করতে চাই, রাজ্য সরকারের তরফ থেকে নয়, দলের পক্ষ থেকে রাম মন্দির নির্মাণের জন্য ১ কোটি টাকা দেওয়া হবে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *