Breaking News
Home / TRENDING / প্রথম পর্যায়ে করোনাভাইরাস অ্যান্টিবডি ট্রায়াল শেষ করল ব্রিটেন

প্রথম পর্যায়ে করোনাভাইরাস অ্যান্টিবডি ট্রায়াল শেষ করল ব্রিটেন

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:

মাত্র ২০ মিনিটের মধ্যেই পাওয়া যাবে কোভিড-১৯ অ্যান্টিবডি টেস্টের ফল। এমনই পদ্ধতি নিয়ে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটেনের ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলি। পরীক্ষা করে দেখা গিয়েছে এই পদ্ধতিতে সফলতা মিলেছে ৯৮.৬ শতাংশ। ব্রিটিশ সরকার এই র‌্যাপিড টেস্ট বিনামূল্যে সরবরাহ করবে বলে জানিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটেনের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা এই র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট তৈরি করেছে। এর মাধ্যমে মাত্র ২০ মিনিটের মধ্যে ৯৮.৬ শতাংশ মানুষের নিখুঁত ফল পাওয়া যাবে। এই পদ্ধতিকে ইতিমধ্যে ছাড়পত্র দিয়েছে ব্রিটিশ সরকার। এমনকি এই পদ্ধতির মাধ্যমে দ্রুত সকল মানুষের মধ্যে করোনা পরীক্ষা হবে বলে ব্রিটিশ সরকারের তরফে জানানো হয়েছে।

এ নিয়ে ডঃ ক্রিস হ্যান্ড বলীন, “আমরা এখন আমাদের অংশীদারের সঙ্গে কয়েক হাজার এই অ্যান্টিবডি ডোজ তৈরি করছি। শীঘ্রই কয়েক লক্ষ মানুষ এর থেকে উপকৃত হবেন।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *