Breaking News
Home / TRENDING / সীমান্ত সফরে গিয়ে অমরনাথ মন্দিরে পুজো দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

সীমান্ত সফরে গিয়ে অমরনাথ মন্দিরে পুজো দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং

চ্যানেল হিন্দুস্তান ব্যুরো।

দুদিনের সীমান্ত সফরে গিয়ে অমরনাথ মন্দিরে (Amarnath Temple) পুজো দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)। শনিবার সকালে চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতকে (Bipin Rawat) সঙ্গে নিয়ে জম্মু-কাশ্মীরের বহু প্রাচীন অমরনাথ মন্দিরে যান তিনি। সেখানেই ভক্তিভরে পূজা-অর্চনা করেন রাজনাথ। মাস দুয়েক ধরে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত এবং চিনের মধ্যে দ্বৈরথ শুরু হওয়ার পরে দিল্লিতে একাধিকবার সেনা কর্তাদের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন রাজনাথ সিং৷ কিন্তু এবার সরাসরি পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার পৌঁছান তিনি। সফর সেরে এদিন সকালে যান অমরনাথ মন্দিরে। সীমান্তে দ্রুত শান্তি প্রতিষ্ঠার কামনা পুজো দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। পরে সেই ছবি সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেন তিনি।

https://twitter.com/rajnathsingh/status/1284366231974240256?s=09

গতকাল লাদাখ এবং কাশ্মীরের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ও সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে দু’দিনের সফরে লে যান প্রতিরক্ষামন্ত্রী (Defence Ministry) ৷ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এই সফরে রয়েছেন চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত এবং সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারভানে৷ জুলাইয়ের প্রথম সপ্তাহেই প্রতিরক্ষামন্ত্রীর লাদাখে যাওয়ার কথা ছিল৷ কিন্তু তখন হঠাৎই তাঁর বদলে লাদাখে গিয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ বিদেশ মন্ত্রক জানিয়েছে, পূর্ব লাদাখের কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর এখন যে শান্ত পরিস্থিতি তৈরি করা গেছে, তাতে চিনের তরফে কোনও সমস্যা তৈরি করা হলে মেনে নেবে না ভারত। এর পরেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সীমান্ত সফরের সিদ্ধান্ত নেন বলে জানা গিয়েছে।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *