Breaking News
Home / TRENDING / আমি নাসিরউদ্দিনের মেয়ে, কোন সাহসে আমাকে বসিয়ে রাখা হয়েছে? বলেই স্বাস্থ্যকর্মীকে চড় হিবার

আমি নাসিরউদ্দিনের মেয়ে, কোন সাহসে আমাকে বসিয়ে রাখা হয়েছে? বলেই স্বাস্থ্যকর্মীকে চড় হিবার

নিজস্ব প্রতিনিধি।

অভিনেতা নাসিরুদ্দিন শাহের মেয়ে হিবা শাহের বিরুদ্ধে মুম্বইয়ের একটি পশু চিকিৎসালয়ের মহিলা কর্মীদের হেনস্থা করার অভিযোগ উঠল। কিছুদিন আগে ভারসোবার একটি চিকিৎসালয়ে নিজের দুটি পোষ্য বিড়ালকে নির্বীজকরণ করাতে নিয়ে যান নাসিরুদ্দিন কন্যা। অভিযোগ সেখানে মিনিট পাঁচেক বসে থাকার পরই ধৈর্য্য হারান তিনি। চিৎকার করে ক্লিনিকের কর্মীদের উদ্দেশ্যে প্রথমে গালিগালাজ করতে থাকেন। কর্মীরা জানায় নাসিরুদ্দিন শাহের (Nasiruddin Shah) মেয়ে জানা স্বত্ত্বেও কোন সাহসে তাঁকে বসিয়ে রাখা হয় সেটা, বারবার জানতে চাইতে থাকেন তিনি।

ক্লিনিকের দুই মহিলা কর্মী তাঁকে বোঝাতে এলে এক কর্মীকে সপাটে চড় মারেন হিবা শাহ। পুরো ঘটনাটাই ক্লিনিকের সিসিটিভি তে রেকর্ডেড হয়। ক্লিনিক কর্তৃপক্ষ হিবা শাহের (Hiba Shah) বিরুদ্ধে অভিযোগ জানায় পুলিশ স্টেশনে। কিছুদিন আগেই নাগরিকত্ব আইন নিয়ে অনুপম খেরের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে পড়েছিলেন নাসিরুদ্দিন। নাসিরুদ্দিনের ভাষা এবং শব্দপ্রয়োগ অপমানজনক মনে হয়েছিল নেটিজেনদের একাংশের। তারপরে এই ঘটনা, নতুন করে আগুন ঢালল বিতর্কে তা বলাই যায়।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *