নিজস্ব সংবাদদাতাঃ
তাহলে প্রাচীন মিশরীয় নাগরিকেরাও চিজের মনমাতানো স্বাদ নিতেন। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষকদের হাতে। তারা পৃথিবীর সবচেয়ে পুরনো চিজ পেয়েছেন মিশরের একটি সমাধির ভিতরে। অর্থাৎ দীর্ঘকাল ধরেই চিজ মানব সভ্যতার ‘সেবা’ করে আসছে।
বিশেষজ্ঞদের অনুমান বর্তমান সমাধিটি খ্রিঃপূঃ তেরোশো শতাব্দির। যেটি প্রথম আবিষ্কৃত হয় ১৮৮৫ সালে। পরবর্তীকালে ফের বালির তলায় চলে যায় সমাধিটি। নতুন করে ২০১০-এ উদ্ধার হয়।
সেই সমাধির ভেতরেই কাপড়ে ঢাকা একাধিক পাত্র পান গবেষকেরা, দেখা যায় যার মধ্যে রয়েছে দুধ দিয়ে তৈরি একধরনের খাদ্য। যার সঙ্গে আজকের চিজের খুব বেশি তফাৎ নেই বলে জানিয়েছে গবেষক দলটি। এটি পৃথিবীর প্রাচীনতম চিজ বলে মনে করা হচ্ছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news