Breaking News
Home / TRENDING / ঋষিকেশে মহান্ত ও মৌলবিরা একসঙ্গে উদযাপন করলেন স্বাধীনতা দিবস

ঋষিকেশে মহান্ত ও মৌলবিরা একসঙ্গে উদযাপন করলেন স্বাধীনতা দিবস

নিজস্ব সংবাদদাতাঃ

ঋষিকেশে মহান্ত ও মৌলবিরা একসঙ্গে উদযাপন করলেন স্বাধীনতা দিবস। পাশাপাশি একটি গুরুকুল ও একটি মাদ্রাসার ছাত্রছাত্রীরা যৌথভাবে পালন করল দেশের ৭২তম স্বাধীনতা দিবস। বলা বাহুল্য সাম্প্রদায়িক সম্প্রীতির এ এক অনন্য নজির।

এদিন দুই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা একসঙ্গে জাতীয় পতাকা উত্তলন করে। তারা কোরাসে গেয়ে ওঠে জাতীয় সঙ্গীত। ‘ভারত আমাদের সকলের দেশ, ঘর। এই দেশ গড়ে উঠেছে বৈচিত্রের ঐক্যের বিশ্বাসে। আজ সেই সংহতির সংস্কৃতির উপর আঘাত আনতে চাইছে কোনও কোনও মহল। স্বাধীনতা দিবসে আমরা একত্রিত হয়েছি তার বিরুদ্ধে দাঁড়াতে, ভবিষ্যতের একতার ভাবনাকে উজ্জ্বল করতে।’ একথা বলেন পরমার্থ নিকেতনের সভাপতি স্বামী চিদানন্দ স্বরস্বতী।

১৫ আগস্টের অনুষ্ঠানে উপস্থিত সর্বভারতীয় ইমাম পরিষদের সভাপতি ইমাম উমর ইলিয়াসি বলেন, ‘আমি এখানে এসেছি দেশের ৫ লক্ষ ইমামের তরফ থেকে। আমদের বক্তব্য— আমরা প্রথমত মানুষ, তারপর মুসলিম।’

 

বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

https://www.youtube.com/channelhindustan

https://www.facebook.com/channelhindustan

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *