নিজস্ব সংবাদদাতাঃ
সাধারণ ওয়াইফাই শনাক্ত করতে পারে আগ্নেয়াস্ত্র, এমনকী বিস্ফোরক। অর্থাৎ কিনা শহরের শহরের নিরাপত্তারক্ষীরা এবার থেকে চাইলেই ওয়াইফাইকে কাজে লাগাতে পারেন বাড়তি নিরাপত্তার কাজে। যে প্রয়োজনে দামি প্রযুক্তির ব্যবহার করে থাকে পুলিশ প্রশাসন তা একটি সাধারণ ওয়াইফাই করে দিতে পারে বলে সাম্প্রতিক গবেষণা থেকে জানা গেছে। এর জন্য কেবল অতিরিক্ত একটি অ্যান্টেনার দরকার। তাতেই ভিড় ট্রেন-বাসে, স্টেশনের মতো পাবলিক প্লেসে কাজ হয়ে যাবে। ওয়াইফাই ধরিয়ে দেবে লুকিয়ে নিয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র, বোম ইত্যাদি।
গবেষকেরা পরীক্ষা করে দেখেছেন সাধারণ ভাবে ব্যবহার হওয়া ১৫ রকমের ধাতু বা কাপড়ের তৈরি ব্যাগকে শনাক্ত করার ক্ষমতা রাখে ওয়াইফাই সিগন্যাল। অ্যান্টেনা লাগানো ওয়াইফাই দ্রুত জানিয়ে দেয় কার ব্যাগে রয়েছে আগ্নেয় অস্ত্র বা বোম। অর্থাৎ ওয়াইফাই রুখে দিতে পারে জঙ্গিদের নাশকতার ছক।
বর্তমান গবেষণাটি করেছেন রুটগার্স বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। গবেষণাপত্রটি পুরস্কৃতও হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news