Breaking News
Home / TRENDING / কোথায় মাসুদ আজহার? গুজবের মধ্যেই আজহারকে ফের গোপন জায়গায় সরাল সেনা

কোথায় মাসুদ আজহার? গুজবের মধ্যেই আজহারকে ফের গোপন জায়গায় সরাল সেনা

ওয়েব ডেস্ক

এখনও জীবিত ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি, জৈশ-এ-মহম্মদের জনক মৌলানা মাসুদ আজহার। এমনটাই দাবি করল পাকিস্তানি মিডিয়া। তাদের মতে, মাসুদ আজহারের পরিবারের এক সদস্য জানিয়েছেন, বহাল তবিয়তে রয়েছেন তিনি। এদিকে পাকিস্তানের তরফেও মাসুদ আজহারের শারিরীক অবস্থা নিয়ে সরকারিভাবে কোনও বিবৃতি এখনও আসেনি। যদিও সংবাদ সংস্থা সূত্রের খবর, রবিবারই রাওয়ালপিন্ডির সেনা হাসপাতাল থেকে মাসুদ আজহারকে সরিয়ে নিয়েছে পাক সেনা। তাকে বাহাওয়ালপুরে জৈশের একটি ক্যাম্পেই রাখা হয়েছে বলে খবর। গত কয়েক মাস যাবত, মাসুদ আজহার কিডনির অসুখে গুরুতর অসুস্থ হয়ে রাওয়ালপিন্ডির সেনা হাসপাতালে ভর্তি ছিল।
এদিকে, আন্তর্জাতিক চাপের মুখে পড়ে ভারতের কাছে নতি স্বীকার করায় ইমরান খানকে একহাত নিয়েছে জৈশ-এ-মহম্মদ জঙ্গি গোষ্ঠী। উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানী সীমায় ভেঙে পড়ে একটি মিগ-২১। পাকিস্তানী সেনার হাতে আটক হন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। এরপরই আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানের ওপর চাপ আসতে থাকে অভিনন্দনকে ছেড়ে দেওয়ার জন্য। শুক্রবার তাঁকে মুক্তি দেয় পাকিস্তান।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *