Breaking News
Home / TRENDING / পুলিশি হেফাজতে অসুস্থ অলীক চক্রবর্তী

পুলিশি হেফাজতে অসুস্থ অলীক চক্রবর্তী

নিজস্ব সংবাদদাতা:
অসুস্থ হয়ে বেলভিউ নার্সিং হোমে ভর্তি নকশাল নেতা অলীক চক্রবর্তী। পুলিশি হেফাজতে থাকাকালীন রবিবার সকালে অসুস্থ বোধ করেন ভাঙড় আন্দোলনের অন্যতম নেতা। এরপরই বারুইপুর থানার পুলিশ অলীক চক্রবর্তীকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাজীব গুহ অলীকের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করেন ওষুধ ও দেন। অলীক বাবুর নতুন করে কোন সমস্যা নেই বলেও জানান বারুইপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত ঐ চিকিৎসক। কিন্তু থানায় ফিরে ফের অসুস্থ বোধ করলে অলীক চক্রবর্তীকে দক্ষিণ কলকাতার বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়। নার্সিংহোমের চিকিৎসকরা জানিয়েছেন তিনি বর্তমানে সুস্থই আছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *