Breaking News
Home / TRENDING / প্রণবের আরএসএসের অনুষ্ঠানে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, মন্তব্য কংগ্রেসের

প্রণবের আরএসএসের অনুষ্ঠানে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা, মন্তব্য কংগ্রেসের

নিজস্ব সংবাদদাতা:
আরএসএসের অনুষ্ঠানে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যাওয়া নিয়ে তাঁর পাশেই দাঁড়াল কংগ্রেস। কংগ্রেস নেতা সুশীল কুমার শিন্ডে বলেন, প্রণব মুখোপাধ্যায় একজন ধর্মনিরপেক্ষ এবং মননশীল ব্যক্তিত্ব। আরএসএসের অনুষ্ঠানেও তিনি তাঁর সেই ভাবনাই প্রতিফলিত করবেন। পাশাপাশি, প্রণব মুখোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বের আরএসএসের অনুষ্ঠানে অংশ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ ঘটনা বলে জানান সুশীল কুমার শিন্ডে। শনিবারই প্রণব মুখোপাধ্যায়কে আরএসএসের অনুষ্ঠানে অংশ না নিতে আবেদন করেন জয়রাম রমেশ। তিনি আরও বলেন, প্রাক্তন রাষ্ট্রপতি এই অনুষ্ঠানে গেলে তাঁর আজীবন কংগ্রেসী আদর্শে গৈরিক ছাপ পড়তে পারে। প্রসঙ্গত, আরএসএসের ছাত্র প্রশিক্ষণ শিবির সংঘ শিক্ষা বর্গের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন প্রণব মুখোপাধ্যায় ।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *