নিজস্ব সংবাদদাতা, পুরুলিয়া :
খুন হননি, আত্মহত্যাই করেছেন বিজেপি কর্মী দুলাল কুমার । ময়না তদন্তের রিপোর্টে নাকি এমনটাই লেখা আছে বলে দাবি করলেন পুরুলিয়ার নতুন পুলিশ সুপার আকাশ মাঘারিয়া। রীতিমতো সাংবাদিক সম্মেলন করে পুলিশ সুপার জানান, ৫ চিকিৎসকের দল ময়না তদন্ত করে রিপোর্টে আত্মহত্যার তথ্যই উল্লেখ করেছেন । এরপর তদন্ত করতে আরও সুবিধা হবে বলে জানান তিনি । তবে এই রিপোর্টের পরেও ধোঁয়াশা কাটছে না। তদন্তের আগেই সিদ্ধান্তে পৌঁছে গেলে তদন্ত কতটা নিরপেক্ষ হবে সে নিয়ে সন্দেহ থাকছেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news