Breaking News
Home / TRENDING / আজ থেকে আমরণ অনশনে এসএসসি চাকরিপ্রার্থীরা

আজ থেকে আমরণ অনশনে এসএসসি চাকরিপ্রার্থীরা

নিজস্ব সংবাদদাতা

১১দিন রিলে অনশনের পরও কোনও লিখিত আশ্বাস না পেয়ে এবার টানা অনশনের সিদ্ধান্ত নিলেন এসএসসি চাকরিপ্রার্থীরা। এতদিন ১২ ঘণ্টা করে রিলে অনশন করছিলেন তাঁরা।তবে আজ থেকে তাঁরা টানা অনশনে বসবেন বলে জানিয়েছেন। যতদিন না চাকরি পাচ্ছেন ততদিন অনশন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন ক্লাস নাইন থেকে টুয়েলভের ওয়েটিং লিস্টে থাকা এসএসসি চাকরিপ্রার্থীরা।

কলকাতা গেজেটের‌ ১:১:৪ অনুপাতে ওয়েটিং লিস্টে প্রার্থীদের রাখার নিয়ম লঙ্ঘন করেছে স্কুল সার্ভিস কমিশন। তাই তাঁদের প্রত্যেককে চাকরি দিতে হবে। এই দাবিতে ধর্মতলায় অনশনে বসেন বেশ কয়েকজন চাকরিপ্রার্থী। ২৮ ফেব্রুয়ারি রাত থেকে ধর্মতলায় অনশন বসেন তাঁরা। কিন্তু, অনশনের ১১ দিন কেটে গেলেও কোনও সদুত্তর পাননি। বরং একের পর এক অনশনকারী অসুস্থ হয়ে পড়েছেন। তবুও, অনশন চালিয়ে গেছেন তাঁরা। হাজার প্রতিকূলতার মধ্যেও নিজেদের দাবিতে অনড় থেকেছেন। কিছুদিন আগেই নিজেদের দাবি ও সমস্যা নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন অনশনকারীদের একটি প্রতিনিধি দল। কিন্তু, সেখান থেকেও কোনও সদুত্তর না পাওয়ায় অনশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা। তবে এখন এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চান তাঁরা। পাশাপাশি আন্দোলনকে জোরদার করতে রিলের পরিবর্তে টানা অনশনে বসারও সিদ্ধান্ত নিয়েছেন।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *