Breaking News
Home / TRENDING / জঙ্গলমহলে ভোটের রণকৌশল তৈরি করতে আলোচনায় দিলীপ- ভারতী

জঙ্গলমহলে ভোটের রণকৌশল তৈরি করতে আলোচনায় দিলীপ- ভারতী

নীল বনিক :

দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে জঙ্গল মহলের, ২টি আসনের ব্লুপ্রিন্ট ঠিক করলেন পশ্চিম মেদিনীপুরের প্রাক্তণ পুলিশ সুপার ভারতী ঘোষ।

মঙ্গলবার প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ প্রথম বিজেপির রাজ্য সদর দফতরে আসেন। সেখানে বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে একটি বৈঠক করেন তিনি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর দুটি লোকসভা আসনের বুথস্তরের হিসেব নিয়ে দু’জনের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় বাহিনী আসলে প্রতিটি ব্লকে তৃণমূলকে কত ভোটে আটকানো সম্ভব তা দিলীপ ঘোষকে বিস্তারিত জানান ভারতী ঘোষ।

ভারতী নিজে জঙ্গল মহলের দীর্ঘদিন দায়িত্বে ছিলেন। তাই তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদের সবার খবর ভারতীর কাছে আছে। তাদের লোকসভা ভোটে কিভাবে কাজে লাগানো যেতে পারে তা নিয়েও আলোচনা হয় বলে দলীয় সূত্রের খবর। এছাড়াও দলের কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানোর জন্য রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনে নামতে চায় রাজ্য বিজেপি। ভারতী ঘোষের মতো পরিচিত প্রাক্তন আমলাদের মুখ ব্যাবহার করে আন্দোলনে নামছে বিজেপি। আগামী ১৩,১৪,১৫ এই তিনদিন গাঁধীমূর্তির পাদদেশে অবস্থানে বসবেন রাজ্য বিজেপির নেতারা।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *