Breaking News
Home / TRENDING / পুরোন বাহুবলীকে টেক্কা দিল তৃণমূলের বাহুবলীরা

পুরোন বাহুবলীকে টেক্কা দিল তৃণমূলের বাহুবলীরা

নীল বণিক
বাহুবলী-২ বক্স অফিসে টেক্কা দিয়েছিল বাহুবলী-১ কে । নতুন বাহুবলীর দাপটে কুর্ণিশ জানিয়ে সরে গিয়েছিল পুরোন বাহুবলী। ঠিক সেই কায়দাতেই বাঁকুড়ায় তৃণমূলের বাহুবলীদের সামনে লজ্জায় মুখ লুকিয়েছে লাল পার্টির একসময়ের বাহুবলীরা। এবারের পঞ্চায়েত ভোটে লাল ফৌজের অতীতের সব রেকর্ড ভেঙেছে তৃণমূলের বাহুবলীরা। তৃণমূলের বাহুবলীর দাপটে বাঁকুড়া জেলায় এখন রেকর্ডের নতুন ইতিহাস তৈরি হয়েছে। বাঁকুড়া জেলার ১৯০ টি গ্রাম পঞ্চায়েতের ২৫০৫ টি আসনে ভোট। তার মধ্যে ১৫৯৩ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে তৃণমূল। ২২ টি পঞ্চায়েত সমিতির ৫৩৫ টি আসনে ভোট হওয়ার কথা। কিন্তু ৩৪১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী হয়েছে মমতার দল। আর জেলা পরিষদের ৪৬ টি আসনের মধ্যে ৩১ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে তৃণমূল। অর্থাৎ ভোটের আগেই সংখ্যাগরিষ্ঠ আসনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করে বাঁকুড়া জেলা পরিষদের দখল বহাল রাখল তৃণমূল কংগ্রেস।

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *