নিজস্ব সংবাদদাতা:
গত ১৫ জুলাইয়ের পর এদিন অর্থাৎ বৃহস্পতিবার আলোড়ন ফেলা অনুপম সিংহ হত্যকাণ্ডের রায় ঘোষণা হতে চলেছে। এর আগে বিচারক চার্জশিট ও মামলা সংক্রান্ত সব নথির সবটুকু পড়ে রায় লিখে উঠতে পারেনি বলে সরকার পক্ষের আইনজীবী জানিয়েছিলেন। সে কারনে সেদিন রায় স্থগিত ছিল। আজ সেই রায় দেওয়ার কথা বিচারকের। স্বামীকে হত্যার অভিযোগে বিচার হওয়া স্ত্রী মনুয়া ও অজিতের কি রায় দেয় আদালত তার প্রতীক্ষা করছে নিহত ও অভিযুক্তের পরিবারও বন্ধু বর্গ তথা রাজ্যের মানুষ।
খুনের ছাব্বিশ মাস পরে আজ বারাসাতের ফাস্ট ট্র্যাক ফোরথ কোর্ট রায় ঘোষণা করতে চলেছে। চাঞ্চল্য সৃষ্টিকারী হত্যাকাণ্ডের যে ঘটনায় স্বামীকে খুনের অভিযোগে অতি সম্প্রতি বিচার শেষ হয়েছে অভিযুক্ত স্ত্রী মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত রায়ের। ২ মে, ২০১৭ সালের মে মাসের পরকীয়ার ফলশ্রুতি হিসেবেই এই খুন হয় এমন অভিযোগ হতচকিত করেছিল রাজ্যবাসীকে। অভিযোগ ওঠে প্রণয়ঘটিত কারণে প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামী অনুপম সিংহকে খুন করে স্ত্রী মনুয়া। খুনের তেরো দিনের মাথায় প্রাথমিক তদন্তের ভিত্তিতে উত্তর চব্বিশ পরগনা জেলা পুলিশ বারাসাত থেকে মনুয়া মজুমদার ও তাঁর প্রেমিক অজিত ওরফে বুবাইকে গ্রেপ্তার করে।
প্রসঙ্গত, ২০১৭ সালে মে মাসের তিন তারিখ সকালে বৈদেশিক মুদ্রা লেনদেন সংস্থায় কর্মরত অনুপম সিংহকে (৩৪) তাঁর বাড়িতেই নৃশংস ভাবে খুন হয়ে পড়ে থাকতে দেখা যায়। তদন্তে প্রকাশ পায়, তাঁর মাথায় ভারী অস্ত্র দিয়ে আঘাত করে খুন করা হয়েছিল। পরে খুনী হিসেবে প্রেমিক বুবাইকে প্রাথমিক ভাবে চিহ্নিত করতে পুলিশ সময় নেয় প্রায় দু’সপ্তাহ কারণ পুলিশ তদন্তটিকে বিভিন্ন আবর্তে মোড়া বলেই জানিয়েছিল। তবে অর্থ বিনিময়কারী সংস্থার কর্মী এবং আর্থিকভাবে অবস্থাপন্ন অনুপমের খুনের পেছনে টাকাপয়সার প্রত্যক্ষ সংযোগ পুলিশ খুঁজে পায়নি। তবে নোট বাতিলের সময় হুন্ডির সঙ্গে অনুপমের সংস্থার প্রত্যক্ষ যোগাযোগ ছিল বলে জানা গেলেও খুনের সঙ্গে এই বিষয়ের যোগসাজশ পাওয়া যায়নি।
দু’তারিখ গভীর রাতে খুন হয়েছিলেন অনুপম বাবু। সেই সময় তাঁর স্ত্রী বাপের বাড়িতে থাকলেও ঘটনার দিন দুপুরে হৃদয়পুরে অনুপমের বাড়িতে অনুপমের অগোচরে অজিত মনুয়ার উপস্থিতি ও স্বামীর হাত থেকে এনগেজমেন্ট রিং এর অন্তর্ধান সহ একাধিক বিষয় পুলিশকে স্ত্রী মনুয়া ও অজিতের দিকে নজর ফেরাতে ও তদন্তের কেন্দ্রবিন্দুতে রাখতে বাধ্য করেছিল। জানা যায়, মনুয়া ওই বাড়ি থেকে বারাসতে বাপের বাড়ি ফিরলেও থেকে গেছিল অজিত। পুলিশ এই সূত্র ধরেই তদন্তের জাল গুটিয়ে আনতে থাকে। সূত্রে জানা যায়, ছাত্র হিসেবে বা নাগরিক হিসেবে কোনো ভাবেই মনুয়ার নাগর বুবাইয়ের পরিচিতি স্বচ্ছ ছিল না। মাধ্যমিক অনুত্তীর্ণ এবং হাবড়া-অশোক নগর এলাকার বাসিন্দা অজিত ও মনুয়ার দীর্ঘ দিন ধরেই অনুপমের অজ্ঞাতসারে আঁশনাই চলছিল বলে জানা যায়। হৃদয়পুর তালতলা এলাকার বাসিন্দা আদি বাঙ্গলাদেশের লোক অনুপম বাড়িতে না থাকলেই হাজির হত বুবাই। তবুও বিষয়টি অনুপমের জ্ঞাতসারে আসার পরে পথের কাঁটা অনুপমকে সরিয়ে দিতে মনুয়ার সঙ্গে মিলে অজিত চক্রান্ত করে ও সেইমত হত্যার রাতে হেক্সাগোনাল শেপের ভারী অস্ত্র দিয়ে একাধিক আঘাত হানে আততায়ী বুবাই। গোপন প্রেমের কথা যে সম্ভবত অনুপমের কাছে আর গোপন ছিল না, সে ব্যাপারে যে তার আপত্তি সে জাহির করেছিল তা পরিষ্কার হয় খুনীর মোডাস অপারেন্ডি থেকে। আরও একটি বিষয় তদন্তে বেরিয়ে আসে স্বামী স্ত্রী সম্পর্কে ফাটল ধরছিল। তার উপরে প্রণয়ীর সঙ্গে সম্পর্কে বিধিনিষেধ জারির চেস্টা। অনুপমের ওপরে প্রত্যাঘাত আসে নিষ্ঠুর ভাবে। একটি দাঁত অবশিষ্ট ছিল না মৃত শান্ত প্রকৃতির অনুপমের মুখে। পুরো থেতলে দেওয়া হয় তাঁকে।
আততায়ী যাওয়ার আগে শুধু নিয়ে যায় তার মনুয়াকে দেওয়া স্মারক আংটি যা নিহতের আঙ্গুলে শোভা পাচ্ছিল যার ফলে পুলিশের সন্দেহ ঘনীভূত হয় তৃতীয় ব্যক্তি ও বিবাহ বহির্ভূত সম্পর্ককে ঘিরে। তদন্তের জাল গুটিয়ে আনতে পুলিশ পলাশ বলে জনৈক সহ একাধিককে জিজ্ঞাসাবাদ করে রহস্যের জট ছাড়িয়ে ফেলতে সক্ষম হয়। তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার অভিজিত বন্দোপাধ্যায় জানিয়েছিলেন, খুনের সময় স্ত্রী মোবাইলে অনলাইনে ছিল ও স্বামীর শেষ আর্তনাদ নিজের কানে শুনেছে। অভিযুক্ত দুজনকেই নেওয়া হয় পুলিশি হেফাজতে।
অবশেষে হত্যার ৮৬ দিন পরে চার্জশিট জমা দেয় বারাসাত থানার তদন্তকারী পুলিশ। এর মধ্যে ফিংগারপ্রিন্ট ও ফরেনসিক রিপোর্টও ছিল। ৩০২ ও ১২০বি ধারায় খুন ও ষড়যন্ত্রের মামলা চলে। ২৭ জন সাক্ষী ছিলেন। ৪৬৯ পাতার চার্জশিটের পরে আবার জমা পড়ে সাপ্লিমেন্টারী শিট। দীর্ঘ তেইশ মাস শুনানির পরে ঘোষণা হতে চলেছে রায়। ইতিমধ্যেই নিহত অনুপমের পরিবার বর্গ ও বন্ধুরা অভিযুক্ত দু’জনের মৃত্যুদণ্ড দাবী করেছেন। গত রবিবার এর মত বুধবার বিকেলেও অনুপম সিংহের বন্ধুরা নৃশংস হত্যকাণ্ডের জন্য মৃত্যুদণ্ড চেয়ে বারাসতে ঘোরে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news