নিজস্ব সংবাদদাতা
পুজোর আগেই বড় রদবদল।দায়িত্ব কমানো হল পার্থ চট্টোপাধ্যায়ের। পার্থর কাছ থেকে বায়ো টেকনোলজি কেড়ে নিয়ে দেওয়া হল ব্রাত্য বসুকে। তাঁর কাছ থেকে তথ্য প্রযুক্তি দফতর সরিয়ে নেওয়া হল। এদিকে শোভনের পর পার্থ চট্টোপাধ্যায়ের থেকেও দায়িত্ব সরিয়ে নেওয়ায় নবান্নের অন্দরেই শুরু হয়েছে জল্পনা। তবে কী মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সম্পর্কেও চিড় ধরা শুরু হল?
এদিকে ব্রাত্যর থেকে তথ্য প্রযুক্তি দফতরটি নিয়ে দেওয়া হল অমিত মিত্রকে। পরিকল্পনা দফতরের পাশাপাশি কৃষি ও মৎস দফতরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন অসীমা পাত্র।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news