নিজস্ব সংবাদদাতা
শহরের সেতু আতঙ্ক যেন কাটছেই না। আজ সকালে এজেসি বোস সেতু থেকে চাঙড় ভেঙে পড়ে। সেসময় যানজট না থাকায় এবং সেতুর নীচে কোনও পথচারী না থাকায় বারুইপুরের মতো বড় কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে হঠাৎ ব্রিজে থেকে ধুলো ও সিমেন্ট পড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীদের মধ্যে। অনেকেই আবার সেতু ভাঙছে মনে করে হইচই শুরু করেন। এই দৃশ্যের ভিডিও মূহুর্তের মধ্যে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে কলকাতা পুলিশের তরফে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয় ওইসময় এজেসি বোস সেতুতে রক্ষণাবেক্ষনের কাজ চলছিল। তবে এখন সেতু থেকে ধুলো এবং সিমেন্ট পড়ছে না। শহরবাসীকে অযথা আতঙ্কিত হতেও বারন করে পুলিশ।ষ
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news