নিজস্ব সংবাদদাতা
এবছর দীপাবলিতে উপরি পাওনা ভারতীয়দের। আমেরিকার নায়গ্রা ফলস এবছর দেওয়ালী উপলক্ষ্যে বিশেষ আলোকসজ্জায় সেজে উঠবে। ফাটানো হবে আতসবাজিও। ইন্দো-কানাডিয়ান আর্ট কাউন্সিল এবং নায়গ্রা পার্ক কমিশনের তরফে এই তথ্য জানানো হয়েছে। তবে নভেম্বরে নয়, দূর্গাপুজোর আগে আগেই, ১৪ অক্টোবর এই প্রতীকী অনুষ্ঠান আয়োজিত হবে। নায়গ্রা পার্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নভেম্বরে ওই এলাকায় এধরনের অনুষ্ঠানের জন্য আবহাওয়া প্রতিকুল হয়ে পড়ে। সেজন্যই আগে এই উৎসব পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১২,১৩,১৪, এই তিনদিনের অনুষ্ঠানে দেওয়ালী রাজমাটাজ এবং রামলীলাও রয়েছে। স্পেশাল চাইল্ডদের নিয়ে কাজ করা একটি সংস্থা এই রামলীলার আয়োজন করেছে। জানা গিয়েছে, ইতিমধ্যেই অনুষ্ঠানের ৫০ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। উল্লেখ্য, এবছর স্বাধীনতা দিবসেও নায়গ্রা ফলসকে তেরঙ্গায় আলোকিত করা হয়েছিল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news