নিজস্ব প্রতিবেদন:
আন্তর্জাতিক নিয়ম ভঙ্গ করে কমনওয়েলথ দেশগুলোর বৈঠকেও ফের কাশ্মীর প্রসঙ্গ তুলল পাকিস্তান। ওই বৈঠকে উপস্থিত ভারতীয় প্রতিনিধিরাও পাকিস্তানকে এই নিয়ে কড়া জবাব দেয়। শনিবার ইয়ুগান্ডায় অনুষ্ঠিত ওই বৈঠকে কাশ্মীরে সেনা মোতায়েন নিয়ে ভারতকে আক্রমণ করে পাকিস্তান। এর জবাবে পাল্টা ভারতের প্রতিনিধি বলেন, আমাদের দেশের মানুষ এখনও সেনা শাসনের সঙ্গে পরিচিত নয়। কিন্তু ইসলামাবাদের সাধারণ মানুষের কাছে সেনার শাসন পরম্পরা। সেখানে প্রায় ৩৩ লক্ষ মানুষ সেনার শাসনের অধীনে।
লোকসভার সচিবালয় সূত্রে খবর, লোকসভার স্পিকার ওম বিড়লার নেতৃত্বে ওই প্রতিনিধিমন্ডলের মধ্যে ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, কংগ্রেসের লোকসভার দলনেতা অধীররঞ্জন চৌধুরী, কংগ্রেসের রাজ্যসভার সাংসদ অভিষেক মনু সিংভী ও ভুবনেশ্বেরের সাংসদ অপরাজিতা সারেঙ্গি। এদিন রূপাই পাকিস্তানকে সেনা নিয়ে কড়া জবাব দেন। তিনি বলেন, পাকিস্তানে সেনার শাসন সর্বদা প্রচলিত রয়েছে। কিন্তু ভারতে কোথাও সেনার শাসন নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news