নিজস্ব সংবাদদাতা
পাশ ফেল প্রথা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারল না রাজ্য সরকার । শুক্রবার নবান্নে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, রাজ্য সরকার আগেই কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছে যে তারা পাশ ফেল প্রথা তুলতে চায়। কিন্তু কেন্দ্র সরকার এব্যাপারে সিদ্ধান্ত না নিলে রাজ্যের কিছু করার নেই। কেন্দ্রীয় সরকার বিল পাশ করে রাজ্য সরকারকে জানানোর পর মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news